• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পোরশায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৭৩ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় শয়নকক্ষে বিষধর সাপের কামড়ে
রাকিবুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে
উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম হরিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত
রাকিবুল ওই গ্রামের মমতাজ আলীর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে,
শনিবার সকালে নিজ শয়নকক্ষে রাকিবুলকে একটি বিষধর সাপ কামড় দেয়। এতে সে
গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সাপের কামড়ের বিষয়টি টের পাওয়ার পর পরিবারের লোকজন
প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে অবস্থার কোনো
উন্নতি না হওয়ায় পরবর্তীতে তাকে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বাস্থ্য
কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীকে যখন হাসপাতালে আনা হয়,
ততক্ষণে বিষ শরীরে ছড়িয়ে পড়েছিল। হাসপাতালে আনার পর যথাযথ চিকিৎসা
দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। যে কোন সাপে কামড় দিলে ওঝার কাছে
নিয়ে সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে নিয়ে আসার জন্য তিনি স্থানীয়দের
পরামর্শ দেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category