• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পোরশার দুয়ারপাল সীমান্তে ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা দুয়াপাল সীমান্তের ভারেতের অভ্যন্তরে দুই বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টারদিকে ভারতীয় ক্যাদারীপাড়া ক্যাম্পের ৮৮ বিএসএফ সদস্যরা ২৩২(৩এ) নং পিলার থেকে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে দাল্লা নামক স্থান থেকে তাদের আটক করে বলে জানাগেছে। ২০-২৫জনের একটি দল গরু নিয়ে আসার পথে ওই দুইজন আটক হয়েছে এবং এসময় বিএসএফ সদস্যরা ২০টি মহিষ আটক করেছে বলে সূত্রটি জানিয়েছে। এসময় অন্যরা পালিয়ে যায়। আটককৃতরা হলো দুয়ারপাল যুগিডাংগার মৃতু আব্দুল হকের ছেলে আমান (৪০) ও দুয়াপাল গ্রামের মৃতু মহির উদ্দিনের ছেলে রুবেল (৩৫)। অপরদিকে, বিজিবি সদস্যরা ৪টি মহিষ আটক করেছে বলে জানাগেছে। এব্যাপারে ১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্পের সুবেদার গোলাম ফারুকের সাথে কথা বললে তিনি জানান, দুইজন আটকের কথা শুনেছেন কিন্তু সত্যতা পাননি। তবে তিনি খোঁজখবর নিচ্ছেন। সঠিক হলে উর্দ্ধতন কতৃপক্ষকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category