পোরশা(নওগাঁ)প্রতিনিধি: “নতুন বছরের শুরুটা হোক চমৎকার কিছু আয়োজনে, জীবন রক্ষাকারী সুন্দর কিছু মানবসেবায়” এর আলোকে নওগাঁর পোরশায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এর আয়োজনে “ভায়া ক্যাম্প” উদ্বোধন করা হয়েছে।
সোমবার উপজেলার ৬ টি ইউনিয়নের ২০ টি কেন্দ্রে, ৩০ থেকে ৬০ বছর বয়সী নারীদের জরায়ুমুখ ক্যান্সারের স্ক্রিনিং টেস্ট ও ভায়া (ঠওঅ) টেস্ট এর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ০১/০১/২০২৪ ইং তারিখ হতে ০৫/০১/২০২৪ ইং তারিখ পর্যন্ত ৫দিন ব্যাপি (ঠওঅ) ক্যাম্পের উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়।
এসময় উপস্থিত ছিলেন কন্সাল্টেন্ট (গাইনী) ডা. সাদিয়া শারমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. তারিকুল ইসলাম, গঙগঈঐ ডা. কামরুজ্জামান, ইঝগগট থেকে আগত ভায়া (ঠওঅ) এক্সপার্ট টিম, নওগাঁ জেলা ভায়া কোর্ডিনেটর টিটন হোসাইন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর এর ভায়া (ঠওঅ) টিম।
সার্বিক তত্ত্বাবধানে থাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক রেজা জানান, তারা তাদের এক্সপার্ট টিম নিয়ে সকলের পাশে থেকে এই ৫দিন কাজ করবেন। তবে তারা মহিলাদের জরায়ুমুখ ক্যান্সার নিরমুলে কাজ করবেন বলেও জানান।