• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পোরশায় চেয়ারম্যান মঞ্জুর মোরশেদ ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসন ও মমতাজ নির্বাচিত

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ বুধবার, ২২ মে, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপের নির্বাচনে নওগাঁর পোরশা উপজেলা পরিষদে ২য় বার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। তিনি এর আগে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থী হিসাবে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৪১ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী (কাপ-পিরিচ) ২৬ হাজার ২০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন (ঘোড়া) পেয়েছেন ২২ হাজার ৪৬৭ ভোট। এদিকে প্রথম বার ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বই প্রতীক নিয়ে ১৬ হাজার ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন।

তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোজাম্মেল হক (তালা) পেয়েছেন ৯ হাজার ৬৬৫ ভোট। অপরদিকে ৪র্থ বার ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে হাঁস প্রতীক নিয়ে ২৯ হাজার ৯২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির’র বহিস্কৃত যুগ্মআহবায়ক মমতাজ বেগম। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মহিলা আওয়ামী লীগের নেত্রী নিলুফা ইয়াছমিন (কলস) পেয়েছেন ১১ হাজার ২৫৬ ভোট।

এস এম হাবিবুর রহমান ৩য় বারের মতো চৌগাছা উপজেলা পরিষদের দায়িত্ব পেলেন । এদিকে প্রথম বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাছিমা খানম (হাঁস প্রতিক)। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা শামিম রেজা নির্বাচিত হয়।

মঙ্গলবার ভোট গ্রহন শেষে রাত ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটর্নিং কর্মকর্তা আরিফ আদনান নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category