• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

পোরশায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা কার্যক্রম চলছে

দিনকাল বিডি ২৪ / ৯৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: ১০ থেকে ১৪ বছর বয়সী সকল কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার থেকে রক্ষার জন্য সারাদেশের ন্যায় নওগাঁর পোরশায় এইচপিভি টিকা কার্যক্রম চলছে। “এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” প্রতিপাদ্যের আলোকে ২৪ অক্টোবর শুরু হওয়া এই টিকাপ্রদান কর্মসূচি চলবে আগামী ১৮দিন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক রেজা জানান, কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এই টিকা অধিক কার্যকর। একারনে সরকারের নির্দেশনা মোতাবেক এ উপজেলার ১৭৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার ৩৯৫ জন ছাত্রীকে এবং সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত, ১০ থেকে ১৪ বছর বয়সী সকল কিশোরীকে বিনামূল্যে, সম্পুর্ণ নিরাপদ এক ডোজ করে এইচপিভি টিকা প্রদান করা হচ্ছে। তবে নিবন্ধন ব্যাতিত কাউকে কোনো টিকা প্রদান করা হবেনা এবং জন্ম সনদের তথ্য দিয়ে খুব সহজে নিবন্ধন করে টিকা গ্রহণের জন্য তিনি সকলকে অনুরোধ করেন। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, বৃহস্পতিবার এ উপজেলায় ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাক্সিন প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category