পোরশা(নওগাঁ)প্রতিনিধি: “সময় মত নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি” প্রতিপাদ্যেও আলোকে নওগাঁর পোরশা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। শনিবার গাংগুরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ওই উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা লুৎফর রহমান। এসময় গাঙ্গুরিয়া ইউপি সদস্য আল-মামুন, সংরক্ষিত নারী সদস্য রওশন আরা বেগম সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।#