পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র সহ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র গুলিতে অর্ধশতাধীক পদ শূন্য। মঞ্জুরীকৃত পদের ৫২জন কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে বলে জানাগেছে। এতে স্বাস্থ্য কমপ্লেক্্র সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে রোগীরা যেমন সাধারন সেবা থেকে বঞ্চিত হচ্ছে তেমনি স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকান্ড ব্যহত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র সূত্রে জানাগেছে, স্বাস্থ্য কমপ্লেক্্র সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে মঞ্জুরীকৃত পদ সংখ্যা ১৪২টি। এতে বিভিন্ন পদে কর্মরত ৯০জন। পদশূন্য রয়েছে ৫২টি। যা মঞ্জুরীকৃত পদের ৩৭%। শূন্য পদগুলি হলো- জুুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) -১, জুুনিয়র কনসালটেন্ট (শিশু) -১, জুুনিয়র কনসালটেন্ট (চক্ষু) -১, জুুনিয়র কনসালটেন্ট (ইমনিটি) -১, জুুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) -১, জুুনিয়র কনসালটেন্ট (কার্ডিওঃ) -১, আবাসিক মেডিকেল অফিসার -১, ইমার্জেন্সি মেডিকেল অফিসার -১, মেডিকেল অফিসার(ইনডোর) -১, সহকারি ডেন্টাল সার্জন -১, মেডিকেল অফিসার (আয়ুর্বেদিক) -১,
প্যাথলোজিস্ট -১, এ্যানেসথেশিওলজিস্ট -১, ডাটা এন্ট্রি অপারেটর/পরিসংখ্যানবিদ -১, মেডিকেল টেকনোলজিস্ট(ডন্টাল) -১, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার -২, ভান্ডার রক্ষক -১, জুনিয়র মেকানিক্্র -১, ড্রাইভার -১ কম্পিউটার অপারেটর -২, ক্যাশিয়ার -১, স্বাস্থ্য পরিদর্শক -১, স্বাস্থ্য শিক্ষাবিদ -১, সহকারি স্বাস্থ্য পরিদর্শক -২, স্বাস্থ্য সহকারি -৪, অফিস সহায়ক-৬, নার্সিং সুপারভইজার -১, সহকারি নার্স -১, ওয়ার্ড বয় -১, আয়া -১, মালী -১ ও পরিচ্ছন্নতাকর্মী -৫।
অপরদিকে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলির মধ্যে পদ কঅলি আছে শাহ্ পোরশা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে- উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার -১, নিতপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে- উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার -১, নোনাহার ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে- মেডিকেল অফিসার -১, ঘাটনগর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে- সহকারি সার্জন -১ ও উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার -১ পদ শুন্য রয়েছে। শুন্য পদগুলিতে জনবল পদায়ন করলে এ উপজেলার জনগণ শতভাগ স্বাস্থ্য সেবা পাবে বলে অনেকে মনে করছেন।
তবে সংশ্লিষ্ট কতৃপক্ষ জেনেও কোন ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করছেন অনেকে। পোরশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌফিক রেজা জানান, বর্তমান সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছেন। এর মধ্যে এই স্বাস্থ্য কমপ্লেক্্ের কর্মকর্তা- কর্মচারীদের কিছুপদ শুন্য রয়েছে। আর এ কারনে প্রশাসনিক কাজে এবং চিকিৎসা সেবায় কিছুটা অসুবিধা হচ্ছে। আমাদের এ অসুবিধার কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জন নওগাঁ বরাবর পত্র দেওয়া হয়েছে। আশা করি কতৃপক্ষ দ্রæত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি মনে করছেন।