• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

পোরশা থানা পুলিশের অভিযান: আন্তজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশা থানা পুলিশ অভিযান
চালিয়ে আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার
গোমস্তাপুর উপজেলার জশৈল গ্রামের নিজ বাড়ি থেকে ডাকাত দলের
সক্রিয় সদস্য মৃত তৈমুর আলীর ছেলে দুরুল হোদা(৫৫) ও তার দেয়া তথ্য
মতে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গোমস্তাপুর উপজেলার
সাগরইল গ্রামের নিজ বাড়ি থেকে ডাকাত দলের সক্রিয় অপর দুই সদস্য
আইনুল আলীর ছেলে আনেসুর রহমান (৩৪) ও আশরাফ আলীর ছেলে টুটুল
(৩৭) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিজ বাড়ি থেকে
ডাকাতিতে লুন্ঠিত একটি স্মার্টফোন, ৪ হাজার ৫০০ টাকা,
ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি দা, ১ টি হাতুড়ি জব্দ করা হয়। পোরশা
থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, ১৭ জানুয়ারী রাত
পৌনে ৮টায় পোরশা উপজেলা তেঁতুলিয়া ইউনিয়নের মশানতলা মোড়
হইতে ধুলাডাঙ্গাগামী রাস্তায় একটি ডাকাতির ঘটনা ঘটে। এর ফলে
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর বিশেষ দিক-নির্দেশনায়
তার নেতৃত্বে পোরশা থানা পুলিশের একটি চৌকস দল
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান
পরিচালনা করে আন্তজেলা ডাকাত দলের ওই তিন সদস্যকে গ্রেফতার করা
হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে নিজেদের
জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও তিনি জানান। আর জেলা পুলিশ
সুপার এ উপজেলার যে কোন রাস্তায় সংগঠিত অপরাধ দমনে পোরশা সহ
সকল থানাকে বিশেষ নির্দেশনা দিয়েছেন বলেও তিনি জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category