• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পোরশা সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান ভারতীয় ৩ টি গরু আটক

দিনকাল বিডি / ১৮১ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ জুন, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা সীমান্তে ১৬ বিজিবি’র বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ৩ টি গরু আটক করেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় গরুগুলি আটক করা হয়। ১৬ বিজিবি’র অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসি’জি জানান, আরআইবি সদস্যের তথ্যের ভিত্তিতে নীতপুর বিওপির জেসিও-৮৭৭১ সুবেদার আলমগীর হোসেন এর নেতৃত্বে বিওপি হতে আনুমানিক ৪ কিঃ মিঃ উত্তর পশ্চিম কোণে এবং সীমান্ত পিলার ২৩১/এমপি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইব্রাহিমের ভাটা নামক স্থানে (জিআর-৪৩২৮১৫ এমএস ৭৮সি/৮) এ্যাম্বুশ করা হয়। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে ৩ জন চোরাকারবারী তাদের নিকট থাকা ভারতীয় গরুগুলি ছেড়ে দিয়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহল দল ওই স্থান হতে ভারতীয় ৩টি গরু ক্যাম্পে নিয়ে আসে। যার আনুমানিক সিজার মূল্য ৩ লক্ষ ২৫ হাজার টাকা। আটককৃত ভারতীয় গরুগুলি নজিপুর কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category