• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত।

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

মোঃ আশরাফুল আলম

দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত। গতকাল মঙ্গলাবর সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন এর নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের নিয়ে সকাল থেকে পরিচ্ছন্ন অভিযান পালন করেন। এতে বিভিন্ন স্থানে মেয়র ও কর্মকর্তা কর্মচারীরা ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূল লিফলেট বিতরন করেন। লিফলেট বিতরন শেষে ফুলবাড়ী উর্বশী সিনেমা হলের পিছনে ধানহাটি রাস্তায় একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে পৌর মেয়র নিজ হাতে পরিচ্ছন্ন অভিযানে কর্মীদের সঙ্গে ময়লা তুলতে অংশ নেয়।

এ বিষয়ে পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন জানান, ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে বাড়ীর আশপাশ সহ সকল জয়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সচেতন না হলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়।এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ মোহাম্মাদ আলী নীরু, পৌরভার প্রধান নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌরসভার কাউন্সিলর হারান দত্ত, মাজেদুর রহমান, পারভেজ হোসেন, মনতাজুর রহমান, মহিলা কউন্সিলর তনজু আরা বেগম সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচরীগণ উপস্থিত ছিলেন। এছাড়ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category