• শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আদমদীঘির লছিরের বাগান এলাকায় টমটম-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ১, আহত ৭ রানীনগরে ট্রাকের ধাক্কায় টমটম চালক নিহত,শিশুসহ আহত সাত বাঘায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাঘায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাসুদ নামে একজজন গ্রেপ্তার নওগাঁর মান্দায় বিলবয়রা গয়েশীয়া উচ্চ বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান শেরপুরে নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট সিজন-১ এর খেলোয়াড় নির্ধারণ সম্পন্ন পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হতাশাগ্রস্ত গোষ্ঠী সমাজকে অস্থির করতে চায় : মির্জা ফখরুল একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী এই সমাজকে অস্থির করে রাখতে চায়: মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম নওগাঁয় পারিবারিক কলহে নববধূকে শ্বাসরোধে হত্যা: ঘাতক স্বামী গ্রেপ্তার মান্দা থানা ও ব্যারাকের সংস্কার কাজের উদ্বোধন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন যুবদল নেতা আব্দুল কুদ্দুস খান

দিনকাল বিডি ২৪ / ২৭ Time View
প্রকাশঃ বুধবার, ৬ মে, ২০২৬

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলার চিনারচর এলাকায় প্রাক্তন স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় নিজের নাম জড়ানোকে ‘গভীর ষড়যন্ত্র’ হিসেবে দাবি করেছেন চরপুটিমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস।
মঙ্গলবার (৫ মে) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, অভিযোগে উল্লেখিত ওই নারীর সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল না। এমনকি তিনি যে শাহানুর রহমান পলাশের স্ত্রী ছিলেন, সেটিও পরে জানতে পেরেছেন বলে দাবি করেন কুদ্দুস। ভিডিও বা ছবি ছড়িয়ে দেওয়ার ঘটনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও জোর দিয়ে জানান তিনি।
আব্দুল কুদ্দুস অভিযোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার কারণে একটি পক্ষ পরিকল্পিতভাবে তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এই ঘটনায় জড়িয়েছে। তার ভাষ্য, এলাকায় নিজের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা তাকে বিতর্কিত করতে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই নারীকে ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। এর মাধ্যমে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।
এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তার মতে, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং তিনি ন্যায়বিচার পাবেন।
পাশাপাশি নিজের সম্মান রক্ষায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন আব্দুল কুদ্দুস। একই সঙ্গে গণমাধ্যমকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category