• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, নওগাঁর মান্দায় বৃক্ষরোপণ ও নদীতে মাছের পোনা অবমুক্ত করলেন অনিক

দিনকাল বিডি ২৪ / ৬৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় নওগাঁর মান্দায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ও শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী অনিকুর রহমান অনিক।
বৃহস্পতিবার দেলুয়াবাড়ি থেকে চৌবাড়িয়া সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে চৌবাড়িয়া ব্রিজের নিচে শিব নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অনিকুর রহমান অনিক। শুক্রবার বিকেলেও উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করেন তিনি।
আয়োজকরা জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীনের নির্দেশনায় কর্মসূচিগুলো পালন করা হয়েছে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনিকুর রহমান অনিক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হয়ে স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় কাজ করার চেষ্টা করছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ। সড়কের পাশে রোপণ করা চারাগুলো নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা হলে ভবিষ্যতে স্থানীয় মানুষ এর সুফল পাবেন। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ সম্পদ।’
তিনি বলেন, ‘নদী-খাল ও জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোও আমাদের দায়িত্ব। শিব নদীতে পোনা অবমুক্ত করার মাধ্যমে জলজ সম্পদ সংরক্ষণে সামান্য হলেও ভূমিকা রাখার চেষ্টা করেছি।
স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কের পাশে বৃক্ষরোপণের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পথচারীরাও ভবিষ্যতে ছায়া পাবেন। রোপণ করা চারাগুলো নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা হলে উদ্যোগটি দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যেই বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত কর্মসূচি পালন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category