ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁর রাণীনগর থেকে আবাদপুকুর হয়ে কালীগঞ্জ পর্যন্ত সড়কে নতুন করে পাকাকরন কাজের সোমবার(৩ অক্টোবর) বৈকাল ৪ ঘটিকায় আবাদপুকুর চারমাথা মোড়ে ফলক উন্মোচন ও নির্মান কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ দুলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
নওগাঁ -০৬(আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।
তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। শেখ হাসিনা সরকার যখনই ক্ষমতায় আসে তখনই দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলে।
তিনি আরও বলেন,দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা,সাহসিকতা এবং দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে শুধু উন্নয়নই নয় সুশাসনও নিশ্চিত হয়েছে। সেই সাথে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখতে আওয়ামী পতাকা তলে এগিয়ে আসুন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তরা বলেন, রাণীনগর-কালীগঞ্জ দীর্ঘ ২২ কিলোমিটার সড়ক প্রায় চার বছর আগে পাকাকরন কাজ শুরু হয়। তুলে ফেলা হয় সড়কের কার্পেটিং। কিন্তু কাজ সম্পন্ন করতে পারেনি ততকালীন ঠিকাদার। এরপর দির্ঘদিন সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকে। এতে চরম বিরম্বনা পোহাতে হয় চলাচলকারীদের।
অবশেষে নতুন করে আবারো টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হওয়ায় আশার আলো দেখছেন স্থানীয়রা। এই কাজ দ্রুতই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। আলোচনা সভা শেষে মনোজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজেদুর রহমান, রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেইন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।