মোঃ ইব্রাহীম স্টাফ রিপোটার,
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা
পরিষদের প্রশাসক পদে মনোনয়নের দৌড়ে ক্ষমতাশীন বিএনপির পাঁচ
জনের মধ্যে চলছে ভাগ্যের খেলা। আর এ সম্মানজনক পদটি কার ভাগ্যে
জুটে নাচোলবাসী দেখার অপেক্ষায় রয়েছে। রাজনৈতিক মহলে এ নিয়ে
সর্বত্র আলোচনা চলছে। গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) সংখ্যাগরিষ্ঠভাবে
সরকার গঠন করার পর সারাদেশে সিটি কর্পোরেশন ও জেলাপরিষদে দলীয়
লোকদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করে। সেইসাথে
উপজেলা পরিষদ ও পৌরসভায় নিয়োগের ঘোষনা আসে। এরই প্রেক্ষিতে
সারা দেশের ন্যায় নাচোলের বিএনপি নেতারাও উপরমহলে লবিং শুরু করেন।
এদের মধ্যে মনোনয়নের দৌড়ে রয়েছেন, উপজেলা বিএনপির সভাপতি ও
নাচোল ইউপির সাবেক সভাপতি এম. মজিদুল হক, সাধারণ সম্পাদক ও
সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, উপজেলা বিএনপির
সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, পৌর বিএনপির সাবেক
সাধারণ সম্পাদক দুরুল হোদা ও পৌর বিএনপির সহ-সভাপতি ও নাচোল
উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ্ধসঢ়;্ধসঢ়; আল মাসুদ। উল্লেখ্য,
পৌরসভার সাবেক প্রশাসক কামরুজ্জামান শুধুমাত্র পৌরসভার প্রশাসক
পদে নিয়োগের পছন্দের তালিকায় রয়েছেন। নাচোলবাসী এসব নেতাদের
অতিত আমলনামা ক্ষতিয়ে দেখছেন। খুব শীঘ্রই নাচোলবাসী উপজেলা
পরিষদের ও পৌরসভার যোগ্য প্রশাসক পেতে যাচ্ছেন।