• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় মুখরিত বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়

দিনকাল বিডি / ২১০ Time View
প্রকাশঃ শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। একে অপরের সাথে গল্প ও কুশল বিনিময়ে সময় কাটাচ্ছেন সাবেক শিক্ষার্থীরা। দীর্ঘদিন পরে দেখা হওয়ায় সহপাঠিদের জড়িয়ে ধরে কান্নাও করছেন অনেকে। সব মিলিয়ে এক আবেগাপ্লুত মিলন মেলায় পরিনত হয়েছে প্রতিষ্ঠানটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত প্রাক্তন ছাত্র পুনর্মিলনীর এই আয়োজন।
প্রাক্তন ছাত্র পুনর্মিলনী উপলক্ষে শনিবার (২১জানুয়ারি) সকালে বিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এ্যসামসেম্বলি অনুষ্ঠিত হয়। এ্যসামসেম্বলি শেষে প্রায় সহস্রাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে, বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহনকারী বর্তমান শিক্ষার্থীরা তাদের শ্রেণির নাম এবং সাবেক শিক্ষার্থীরা এসএসসি পাশের বর্ষ লেখা প্লাকার্ড নিয়ে উচ্ছাস প্রকাশ করেন। এছাড়া এসে প্রাণের মেলায়, এসে বন্ধু প্রানের টানে এ ধরণের বাক্য লেখা ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুন হাতে দেখা যায় অনেককে। কম বয়সীরা পুপু শব্দের বাসি বাজিয়ে আরও বেশি আকর্ষনীয় করে তোলেন র্যােলীকে।
দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুনর্মিলনী উদযাপন কমিটির আহŸায়ক অধ্যাপক মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অজিয়ার রহমান, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার আরিফুল হক, উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মোশারফ হোসেনসহ আরও অনেকে। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান করেন।
এছাড়া সারাদিনই সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরেছিল বিদ্যালয়ের ক্যাম্পাসে। হৈ চৈ, নাচ গান ও ছাত্রদের মিলনে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গন। খোলামেলা পরিবেশে ক্যাম্পাসটি সেজেছিল নতুনের বার্তা নিয়ে।
এদিন সন্ধায় সংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট লোকগানের সংগিত শিল্পি মমতাজ বেগম এমপি উপস্থিত থাকার কথা রয়েচে। জনপ্রিয় ব্যান্ড দল মিজান এ্যান্ড ব্রাদার্স পারফর্ম করবেন এই সাংস্কৃতিক অনুষ্ঠানে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category