• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাবির ৪ শিক্ষার্থীর অভিনব প্রতিবাদ

দিনকাল বিডি / ২১৩ Time View
প্রকাশঃ বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
Exif_JPEG_420

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে অভিনব সাজে প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চার শিক্ষার্থী।
বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ প্রতিবাদ জানান তারা।
সরোজমিনে গিয়ে দেখা যায়, একজন শিক্ষার্থী ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে শিকলে বাঁধা অবস্থায় রয়েছেন। তাকে পিছন থেকে টেনে ধরেছেন তিনজন শিক্ষার্থী। খোঁজ নিয়ে জানা যায়, ফিলিস্তিন পতাকা গায়ে শিক্ষার্থীকে ফিলিস্তিন দেশের প্রতিকৃতি হিসাবে সাজানো হয়েছে অন্যদিকে যারা তাকে টেনে ধরছেন সেখানে ইন্ডিয়া, ইসরাইল ও যুক্তরাষ্ট্র এই তিনটি রাষ্ট্রকে বুঝানো হয়েছে। যাদের সমর্থনে ইসরাইল মুসলমান দেশ ফিলিস্তিনের উপর অমানুবিক নির্যাতন করার সাহস পাচ্ছে।
প্রতিবাদী এমন চিত্রের বিষয়ে জানতে চাইলে, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন বলেন, ফিলিস্তিনদের অত্যাচারের বিষয়টি ফুটিয়ে তুলতে এমন প্রতিবাদী চিত্র তুলে ধরেছি আমরা। আমি ফিলিস্তিন রাষ্ট্র সেজেছি আর আমাকে পিছন থেকে অবরুদ্ধ করে রেখেছে তিনজন শিক্ষার্থী সেখানে ইন্ডিয়া, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এ তিনটি রাষ্ট্র বুঝানো হয়েছে। ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রের সমর্থনের ফলেই এমন অমানবিক নির্যাতন ও হত্যাকান্ডের সাহস পাচ্ছে ইসরাইল।
সালাউদ্দিন আরও বলেন, দূর থেকে দেখে আমাদের যতটুকু করণীয় ফিলিস্তিন ভাইদের জন্য আমরা করবো। এ জন্যে যদি আমাদের জীবনও দিতে হয় আমরা দিতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। ইংরেজদের কাছে পরাজিত হয়ে নবাব সিরাজুদ্দৌলা বলেছিলেন বাঙালিরা যদি একটি করে পাথর মারতো তাহলে ইংরেজরা যুদ্ধ করার সাহস দেখাতো না পাশাপাশি পালানোর জায়গাটুকু পেতো না। আজকে যদি বিশ্বের মুসলমানরা একত্রিত থাকতো তাহলে ইসরায়েল এমন সাহস দেখাতে পারতেন না। আমি সর্বস্তরের মুসলমানদের আহবান জানাবো তারা যেন একত্রিত হয়ে ফিলিস্তিনদের সমর্থন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category