• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ফুলবাড়ীতে অনুদানের চেক বিতরণ করলে এমপি রেজওয়ানুল হক

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬
Oplus_16908288

মোঃ আশরাফুল আলম দিনাজপুর জেলা প্রতিনিধি,

দিনাজপুরের ফুলবাড়ীতে ক্যাপিটেশন গ্র্যান্টভুক্ত ২৭ টি মাদ্রাসায় ১ কোটি ৩০ লাখ টাকার অনুদান, ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার,ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর শিক্ষার্থীদের উপবৃত্তি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান ও সহায়তার চেক বিতরণ করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর – ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক।

অনুষ্ঠানে ২৭ টি মাদ্রাসার মাঝে মোট ১ কোটি ৩০ লাখ টাকার ক্যাপিটেশন গ্র্যান্ট, প্রতিবন্ধী ১০ জনের মাঝে ১০টি হুইলচেয়ার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৪ জন শিক্ষার্থীর মাঝে ৮৮ হাজার টাকা উপবৃত্তি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩২ জনের মাঝে মোট ৬৪ হাজার টাকা এবং ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ২১ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, সংসদ সদস্যের সমন্বয়কারী ও দিনাজপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, ৪ নং বেতদিঘি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার,পৌর বিএনপির সহ-সভাপতি মমতাজ আলী চৌধুরীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য বলেন মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, প্রশাসনকে সহায়তা করতে হবে, আমরা দিনাজপুর পাঁচ আসনকে মাদকমুক্ত করতে চাই।
সকলকে নিয়ে এই আসনের বিভিন্ন সমস্যার সমাধান করতে চাই এবং এই আসনের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category