মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধিঃ
দিনাজপুর ফুলবাড়ী২৯ বিজিবির দায়িত্বপূর্ণ ৬টি উপজেলা ও সীমান্ত দায়িত্বপূর্ণ এলাকা বিশেষ টহল অতিরিক্ত চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ফুলবাড়ী ২৯ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদকের একটি চোরা চালানোর সাথে কিছু অসংখ্য অস্ত্র ও গোলাবারুদ সীমান্ত অতিক্রম করে নির্দিষ্ট এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকতে পারে।
ফুলবাড়ী ২৯ বিজিবি একটি চৌকস টহলদল
গত ২/৩ সপ্তাহ যাবত সীমান্ত অস্ত্র চোরা কারবারিদের গ্রেফতারের উদ্দেশ্যে কাজ করে আসছিল এরে ধারাবাহিকতায় গত ৩ ফেব্রুয়ারি ফুলবাড়ী ২৯ বিজিবি এর একটি টহল দল মোহনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা কোতোয়ালী থানা ধিন শংকরপুর ইউনিয়নের অন্তর্গত গিলাবাড়ী নামক স্থানে ওত পেতে থাকে ৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে তিনটায় সীমান্ত পিলার ৩০৮/১৯-২০০ গজ বাংলাদেশের গিলাবাড়ী নামক চোরাচালানীগণ দৃশ্যমান হলে টহলদল ঘেরাও এর উদ্দেশ্যে তাদের দিকে অপসারণ হয়। এ সময় তারা বিজিবি উপস্থিতিতে টের পেয়ে তাদের নিকট রক্ষিত ছয়টি মালামাল ভর্তি বস্তা ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাগুলো খুলে তার ভিতরে রক্ষিত ২টি বিদেশি ওয়ান শুটার গান ৪ রাউন্ড গুলি জব্দ করে। এছাড়াও দশ বোতল ফেন্সিগ্রীফ ৫০০ পিস নেশা জাতীয় ইনজেকশন ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমলকুল উদ্ধার করা হয়। এই বিষয়ে বৃহস্পতিবার দুপুর ১টা সাংবাদিক দের নিয়ে প্রেস কনফারেন্স করেন।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, তিনি বলেন
নির্বাচনীয় এলাকার পাশাপাশি সীমান্ত সুরক্ষা চোরাচালান দমন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করার পাশাপাশি
সীমান্ত কে শান্তিপূর্ণ ও অপরাধ মুক্ত রাখার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যা ভবিষ্যতে অব্যাহত থাকবে।