• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড নাটোরে বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া

ফুলবাড়ীতে অসহায় কৃষক সৈয়দ রবিউল এর জমি প্রতিপক্ষরা দখলের চেষ্টা করছে

দিনকাল বিডি ২৪ / ২২৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ আশরাফুল আলম,দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির চক্কবির মীর পাড়া গ্রামে অসহায় কৃষক সৈয়দ রবিউল ইসলামের ৮ শতক জমি প্রতিপক্ষরা দখলের চেষ্টা করছে। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রামভদ্রপুর আবাসন গ্রামের মৃত সৈয়দ নজরুল ইসলামের পুত্র সৈয়দ রবিউল ইসলামের অভিযোগে জানা যায়, চক্কবির মৌজার জে.এল নং- ১২৪, দাগ নং-২৫৩ দাগের মধ্যে ১৬ শতক জমির মধ্যে ৮ শতক জমি খারিজ ও বাটোয়ারা সূত্রে উক্ত জমি সৈয়দ রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন।

এবারও চলতি মাসে উক্ত জমিতে ইরি-বোরো ধান চাষ করছেন। চক্কবির মীর পাড়া গ্রামের মৃত সৈয়দ আমিনুল ইসলাম এর পুত্র সৈয়দ তরিকুল ইসলাম হীরু উক্ত জমি দখল করার পায়তারা করছে বলে অভিযোগ করেন। ইতিপূর্বে চক্কবির মৌজার খতিয়ান নং-১৭৯, দাগ নং- ৭৫২, সাড়ে ৪ শতক জমি পৈত্রিক সূত্রে সে পাওয়ার যোগ্য।

কিন্তু ঐ গ্রামের সৈয়দ মাসুদ রহমান, সৈয়দ তরিকুল ইসলাম হীরু গংরা গত ১৬/০৬/২০১৯ ইং তারিখে তাকে মার ডাং করার হুমকি দিলে সে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমান ঐ ব্যক্তিরাই সৈয়দ মোঃ নবিউল ইসলামের ২৫৩ দাগের ১৬ শতক এর মধ্যে ০৮ শতক জমিতে লাগানো ধান সহ জমি দখলের পায়তারা করছে। সে নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিবে বলে জানান। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category