• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

ফুলবাড়ীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর এজেন্ট শাখা উদ্বোধন॥

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর দিনাজপুর শাখা নিয়ন্ত্রিত মাদিলাহাট এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাট হাসান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এজেন্ট ব্যাংকিং শাখাটি আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।ব্যাংক চত্বরে আয়োজিত শাখা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর মাদিলাহাট এজেন্ট মো. আব্দুল মজিদ সরদার।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, দিনাজপুর শাখা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর শাখা ব্যবস্থাপক মো. শরিফুল রহমান, কর্মকর্তা মো. আশফাকুল রহমান প্রমুখ।শেষে সংশ্লিষ্ট এলাকার দুই শতাধিক অসহায় দুস্থ বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউসিবির কর্মকর্তাসহ স্থানীয় গণমান্য ও ব্যবসায়ী, শিক্ষকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category