• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ফুলবাড়ীতে নব মুসলিম ও অসহায় মুসলিম ৬০টি পরিবারদের মাঝে চাউল বিতরণ।।

দিনকাল বিডি ২৪ / ১২৯ Time View
প্রকাশঃ সোমবার, ৫ মে, ২০২৫

মোঃ আশরাফুল আলম
দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে হাফেজী চ্যারিটিবল সোসাইটি অফ বাংলাদেশ এর অর্থায়নে নব মুসলিম ও অসহায় মুসলিম পরিবারদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।৫ মে সকাল দশটায় মাদিলাহট মাদ্রাসার মাঠে মুক্তাকি কল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় সভাপতি করেন মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি ডঃ সোলায়মান মন্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব মুসলিম পরিবারের মাঝে চাউল বিতরণ করেন হাফেজ্জী চেরিটেবল সোসাইটির মহা পরিচালক নব মুসলিম মুহাম্মদ রাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক প্রফেসর আমিরুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাহার মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু মুসা মোহাম্মদ, মাদিলাহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা সুলতান হামিদী,গঙ্গাপুর মাদ্রাসার মুহতামিম হাফেজ আবুল হাসান,বেতদিঘী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান,ইউপি সদস্য হাসেদ আলী।
অনুষ্ঠানে নব মুসলিম ও অসহায় মুসলিম ৬০টি পরিবারকে ৫০ কেজি করে চাউল দেওয়া হয়।
মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম নাজিবের নেতৃত্বে
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category