• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

ফেনীর সীমান্তবর্তী এলাকা ছাগলনাইয়া থেকে ২৬ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

এম, এ কাশেম’ (চট্টগ্রাম) ছাগলনাইয়া-ফেনী থেকে ফিরে : বাংলাদেশ- ভারত’র সীমান্তবর্তী এলাকা ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া সীমান্ত থেকে ২৬ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল রাত ১০টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্ত ফাঁড়ির ৯৯ পিলার এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় একাধিক সূত্র থেকে জানা গেছে।

পূর্ব ছাগলনাইয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুর রসিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি স্থানীয় কে বলেন, ‘এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে বিএসএফ কতজনকে নিয়ে গেছে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তারা তথ্য দেবে বলে জানিয়েছে।’

এলাকাবাসী জানান, ছাগলনাইয়া পৌরসভার বাংলাদেশ-ভারত সীমান্তের পূর্ব ছাগলনাইয়া সীমান্ত ফাঁড়ির উত্তর পাশে ৯৯ পিলারের কাছে কাটা তারের ফাঁক দিয়ে চোরাচালানের চিনি বহনের কাজ করছিলেন আটক ব্যক্তিরা।
এ সময় বিএসএফের একটি টহল দল তাঁদের ধাওয়া করে। বেশির ভাগ বিএসএফের ধাওয়া খেয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও ইমাম হোসেন, রিপন, শামীম, ইমন, হারুন, অদুন, গুরা মিয়া, জামাল, জাফর ইমাম, সাইমন, মহসিন, এমরান, রুবেল ও নুর করিমসহ ২৫ থেকে ২৬ জন বাংলাদেশি বিএসএফের হাতে আটক হন।

আটক ইমাম হোসেন শুক্কুর নামে এক শ্রমিকের বাবা বেলাল হোসেন বলেন, ‘আটকদের ফিরিয়ে আনতে ফাঁড়িতে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের কপি জমা দিয়েছি।’ মিজানুর রহমান নামে অপর এক বাসিন্দা বলেন, বিএসএফ ২৫ থেকে ২৬ জনকে ধরে নিয়ে গেছে।
৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা (এএসসি) আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে বিধি মোতাবেক আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে ঘটনার পর থেকে পূর্ব ছাগলনাইয়া সীমান্ত ফাঁড়ির অদূরে অপেক্ষা করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক বাংলাদেশীদের স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category