• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে যে ভাবে বিদায় করা হয়েছে সে ভাবেই সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত ছাত্র-জনতা চট্টগ্রামে সমন্বয়ক রাসেল

দিনকাল বিডি ২৪ / ৯০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (২ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম মহানগরীর ষোলশহর স্টেশনে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ বলেন, ‌‌‘মমতা ব্যানার্জি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের শান্তি রক্ষী মিশনের সদস্য নিয়োজিত করার পরামর্শ দিয়েছেন। অথচ, নিজ দেশ ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যর্থ হয়েছে ভারত সরকার। আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা করা হয়েছে। এটি কূটনীতিক সম্পর্ক অবনতির নিকৃষ্ট উদাহরণ।
রাসেল আহমেদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে বিতাড়িত হয়ে পলায়নের পর যে সহিংসতা চলেছিল তার মধ্যেই বহু ভুয়া পোস্ট ভারতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। যেখানে দাবি করা হয় যে, বাংলাদেশে হিন্দুদের ওপর নাকি ব্যাপক হারে অত্যাচার শুরু হয়েছে। অথচ, বিবিসির তথ্য যাচাই বিভাগ ‘বিবিসি ভেরিফাই’ এবং ‘গ্লোবাল ডিসইনফরমেশন’ টিম সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের অনেকগুলো যাচাই করে দেখে দেখা গেছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক হামলার গুজবও ছড়ানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, সনাতনীদের সাইনবোর্ড ব্যবহার করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কূটচাল চালাছে ভারত। চট্টগ্রামে আইনজীবী হত্যার রেশ কাটতে না কাটতেই ভারতে বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা করা করা হয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা যে ভাবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে প্রতিহত করেছে তেমনি ভাবে ভারতের সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category