• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বকশীগঞ্জে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনকাল বিডি / ২৫৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকালে পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগরের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদত বিন জামান শোভন।
উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাবলুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান তালুকদার, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহজাহান শাওন, বকশীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক শাকিল তালুকদার, সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন , সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক গাজীউর রহমান মোল্লা, ধানুয়া কামালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবাক আশিকুর রহমান তুলন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা যুবদল, পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্রদল , বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যকালে বিএনপি নেতা ব্যারিস্টার শাহাদত বিন জামান শোভন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্থতা কামনা করেন এবং চলমান আন্দোলনে নিহত বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের রূহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামিদিনের আন্দোলনে অংশগ্রহণ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category