• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বকশীগঞ্জে সড়কের কেটে নেওয়া গাছ উদ্ধার করল প্রশাসন

দিনকাল বিডি / ২২৬ Time View
প্রকাশঃ বুধবার, ৫ অক্টোবর, ২০২২

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর-শ্রীবরদী সীমান্ত সড়কের ১৫ টি ইউক্যালিপ্টাস গাছ কেটে নেওয়ার পর সেই গাছ উদ্ধার করেছে প্রশাসন।
স্থানীয় বন বিভাগের বিট কর্মকর্তার বাঁধায় বন্ধ হওয়ার পর কেটে নেওয়া গাছ গুলো উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান , শেরপুর সড়ক ও জনপথ (সওজ) এর আওতাধীন ধানুয়া কামালপুর-শ্রীবরদী সীমান্ত সড়কের পাহাড় ঘেষা বালিঝুড়ি বাজারের পাশে লক্ষাধিক টাকা মূল্যের ১৫ টি ইউক্যালিপটাস গাছ বুধবার সকালে লোকজন দিয়ে কেটে নেন স্থানীয় সাতানিপাড়া গ্রামের আছমত আলী সরকারের ছেলে হারুনুর রশিদ। সড়কের ১৫টি গাছ কাটার পর স্থানীয়রা বিষয়টি লাউচাপড়া ডুমুরতলা বিট কর্মকর্তাকে জানালে বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম খান দ্রæত ঘটনাস্থলে সড়কের বাকি গাছ গুলো কাটা বন্ধ করে দেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা ধানুয়া কামালপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদকে দুপুর ১ টায় ঘটনাস্থলে পাঠান। তিনি ঘটনার সত্যতা পেলে সরকারি গাছ গুলো উদ্ধার করেন।
তবে হারুনুর রশিদ জানান, ধানুয়া কামালপুর থেকে সীমান্ত সড়ক সম্প্রসারণ করতে গিয়ে জনস্বার্থে তিনি তার সড়কের পাশের কিছু জমি সওজ কে দিয়েছেন এবং সেখানে তিনি গাছ লাগিয়েছিলেন তাই সড়কের সেই গাছ গুলো কেটেছিলেন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই গাছ গুলো কাটা হয়েছে বলে জানান অভিযুক্ত হারুনুর রশিদ।
লাউচাপড়া ডুমুরতলা বন বিভাগের বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম খান জানান, গাছ গুলো শেরপুর সওজ এর , তারপরও আমরা বাঁধা দিয়েছি না কাটতে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা এবিষয়ে বলেন, সরকারি সম্পত্তির গাছ কেটে নেওয়া হচ্ছে শুনে উপজেলা প্রশাসনের পক্ষে তাৎক্ষণিকভাবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানোর পর গাছ গুলো হেফাজতে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category