• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

বগুড়া-৩ আসনে নৌকার মাঝি রাজু খান

দিনকাল বিডি ২৪ / ১৯৩ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া আসনে আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ায় আদমদীঘিতে নেতাকর্মিদের উল্লাস আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (২৬ নভেম্বর) বিকেলে টেলিভিশনের মাধ্যমে ঘোষনা জানার পর এই আসন জুড়ে এই সব উৎসব চলে।

জানাযায়, বগুড়া-৩ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন লাভের আশায় ৮জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। গত রোববার বিকেলে টেলিভিশনের মাধ্যমে চুড়ান্ত তালিকায় বগুড়া-৩ আসনে নৌকার মাঝি হিসাবে ঘোষনা করেন সিরাজুল ইসলাম খান রাজুর নাম। এরপর এই আসন জুড়ে দলীয় নেতাকর্মিদের মাঝে উল্লাস ও আনন্দের বন্যা বইতে শুরু করে। তারা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন সর্বত্র।

আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান, মিহির সরকার ও আনোয়ার হোসাইন জানান, সভানেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বগুড়া-৩ আসনে সিরাজুল ইসলাম খান রাজুকে দলীয় মনোনয়ন দেয়ায় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা তার প্রতি কৃতজ্ঞ যে তিনি (সভানেত্রী) একজন কর্মি বান্ধব ও জনদরদী নেতাকে মনোনয়ন দিয়েছেন। ফলে এই আসনটি নৌকার বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category