বাগেরহাট প্রতিনিধি:
ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকার৫দিনপর ১২জেলেকে উদ্ধার করেছেন কোস্টগার্ড। বিপদগ্রস্ত হয়ে পড়া জেলেরা ৯৯৯ এ ফোন দিলে শনিবার (২৩মার্চ) সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসীর ইবনে মহসীন জানান, গত ১৫মার্চ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা থেকে এফ,বি হানিফ মুন্সী নামক একটিমাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে যায়।
এরপর ১৯মার্চ গভীর সাগরে ওই ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সাগরে ভাসতে থাকেন জেলেরা। পরে বিকল ওই ট্রলারের মাঝি মাসুম মৌলভী জাতীয় জরুরী সেবা ৯৯৯নম্বরে কল দিয়ে উদ্ধার সহায়তা চান। পরবর্তীতে মাসুম মৌলভীর মোবাইল নম্বর ট্রাকিং করে তাদের অবস্থান নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় কোস্টগার্ডের দুবলা ও কচিখালী স্টেশনের সদস্যরা সুন্দরবনের দুবলার চর সংলগ্ন সাগর থেকে ওই ট্রলারসহ ১২জেলেকে উদ্ধার করেন। কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার হওয়া জেলেদেরকে খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে ।