• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী

বছর ঘুরতেই সৌদি থেকে লাশ হয়ে ফিরলেন মালেক

দিনকাল বিডি ২৪ / ২০১ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

এক বছর দুইমাস আগে শ্রমিকের কাজে সৌদি আরব গিয়েছিলেন বাঘা উপজেলার মনিগ্রাম
ইউনিয়নের পারসাওতা গ্রামের নজরুল ইসলামের ছেলে আব্দুল মালেক। ধারদেনা করে বুক ভরা আশা নিয়ে
পাড়ি জমানো সেই মালেকের স্বপ্ন চুরমার করে দিয়েছে সড়ক দুর্ঘটনার মৃত্যু। সেখানে মৃত্যুর ১৫দিন
পর দেশে ফিরেছে তার মরদেহ। শুক্রবার (০২-০১-২০২৬) সকাল সাড়ে ১০টায় গ্রামের বাড়িতে জানাযায় নামাজ
শেষে এলাকার গোরস্থানে দাফন করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ১৮ ডিসেম্বর সৌদি আরবে কর্মস্থলে যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মালেক। সেদিই রাতে পরিবারের কাছে ফোন আসে মালেকের মৃত্যুর খবর।
মৃত্যুর পর প্রয়োজনীয় কাগজপত্র ও আইনি জটিলতার কারণে ১৩দিন তাঁর মরদেহ সৌদি আরবের একটি
হাসপাতালের মর্গে সংরক্ষিত ছিল।
দীর্ঘ অপেক্ষার পর দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় ১৫ দিন পর ১জানুয়ারী মালেকের
মরদেহ দেশে পাঠানো হয়। রাত সাড়ে টা মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায়
জানাযার নামাজ শেষে এলাকার গোরস্থানে দাফন করা হয়। মা, স্ত্রী-মেয়ে ও স্বজনদের আহাজারিতে হৃদয়
বিদারক দৃশ্যে পরিনত হয়।
নিহতের স্ত্রী সিমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের তথা পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ধার
দেনা করে বিদেশ গিয়েছিল।এখন আমি কী নিয়ে বাঁচবো?” কে দিবে ধারের টাকা। পরিবারের একমাত্র
উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মালেক। ছেলের লাশের পাশে বসে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা।

স্থানীয়রা জানান,তাঁর মৃত্যুতে পরিবারটি চরম অর্থনৈতিক সংকটে পড়েছে। এখনও বিদেশ যাওয়ার জন্য
নেওয়া ঋণের বোঝা পরিবারের কাঁধে রয়ে গেছে। তাঁরা প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার
পাশাপাশি নিহত মালেকের পরিবারের জন্য সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category