• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

“বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

দিনকাল বিডি / ৮৪ Time View
প্রকাশঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫

আমিরুল ইসলাম বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে দুই শিশুর মাছ ধরাকে কেন্দ্র করে জেরে সংঘর্ষে নারীসহ ১৭ জন আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা মৎস্যজীবিপাড়া গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সেলিম হোসেন(৩২) রেহেনা বেগম(৪০) অফলা বেগম (২৫) শরী খাতুন (৬৫), নাসির হোসেন (২৭), সবের আলী (৩৫), বীরেন প্রামানিক (৬০) জহুরা বেগম (৫৫), ফজলু প্রামানিক (৩৫) নাসিমা বেগম (২৫), সোনা খাতুন(৫৫) শুক চাঁদ মিয়া (৪০) মতিন খা(৩০), রফিকুল ইসলাম (২০), শাকিল হোসেন (২৬), নার্গিস বেগম (৩০) রাইদুল হোসেন(১৭)। জানা যায়, বুধবারর বিকেলে চামটা মৎস্যজীবী পাড়া গ্রামের লাল চাঁদ মিয়ার মেয়ে আছিয়া খাতুন (৬) ও নদী খাতুন (১২) মাছ ধরা নিয়ে দ্বন্দ্ব হয়। পরে আছিয়ার মা নাসিমা বেগম নদীকে বকাবকি করে। কিন্তু নদী বাড়িতে গিয়ে বলে তাকে মারপিট করা হয়েছে। বুধবার সকালে নাসিমা বেগম বাজারে যাওয়ার সময় নদীর বাবা মতিন খাঁ ও তার লোকজন তাকে মারপিট করে। তাকে উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাধে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ওই এলাকা পরিদর্শন করেছে। এখানো অভিযোগ আসেনি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category