হাফিজার রহমান বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি,
নওগাঁর বদলগাছীতে আগাম শীতের সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছে
কৃষকেরা। জানা যায় শীতের শুরুতে নতুন সবজি বাজারে
দাম ভাল পাওয়ার আশায় তারা ব্যস্ত হয়ে পড়েছে। সরেজমিনে
সবজিএলাকা উপজেলার কোলা,ভান্ডারপুর, আধাইপুর সহ
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কৃষকদের ব্যস্ততা। তারা
বলছেন শীতের শুরুতেই নতুন সব ধরনের সবজির দাম ভালো
পাওয়া যায়।
কোলা ইউপির সুতাহাটি গ্রামের কৃষক ফজলে মওলা বলেন
আমি ১২কাটা জমিতে ২২শ ফুল কপির চারা রোপন করেছি
আশা করছি আগামী ১৫দিনের মধ্যে প্রতি পিচ কপি
বাজারে ৮০থেকে ৯০ টাকা দরে বিক্রয় করব। কদমগাছী
গ্রামের কৃষক আলামিন বলেন, ১৮ কাঠা জমিতে আগাম
আলু চাষের পরিকল্পনা নিয়েছি জমি তৈরী করতে হচ্ছে।
কোলা ইউপি’র পুখুরিয়া গ্রামের আঃ সালাম বলেন,
আমি ১৪ কাঠা জমিতে শিম চাষ করেছি আশা করছি
২সপ্তাহের মধ্যে শিম বাজারে বিক্রয় করতে পারবো। তাছাড়া
বাজাওে নতুন সবজির দাম ভালো পাওয়া যায়। উপজেলা
কৃষি অফিসার সাবাব ফারহান বলেনৃ চলতি মৌসুমে
বদলগাছীতে এবার ১১৮০ হেক্টর জমিতে শিম সহ বিভিন্ন
সবজি চাষ হয়েছে অর্জন টারগেট নেওয়া হয়েছে।
আহভাওয়া অনুকুল ভাল থাকলে সাফ্যলো হওয়া যাবে। এবং ফলন
ও ভাল হবে বলে আশা করছি। এতে উপজেলার কৃষরা অনেক
ল্যাভব্যন হবে।