• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

বদলগাছীতে উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক গুলো বেহাল দশা

দিনকাল বিডি / ১৯৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

হাফিজার রহমান,বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে গ্রামীণ সড়ক গুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বেপরোয়া ভাবে ইটভাটার মাটি ও ইট বহনকারী ট্রাক্টর চলাচলের কারনে রাস্তাগুলো খানা-খন্দের সৃষ্টি হয়ে পড়েছে। প্রতি বছরই ইটভাটার মৌসুমে কয়েক মাস ধরে একই রাস্তা দিয়ে বেপরোয়া ভাবে অনর্গল মাটি বহনকারী ট্রাক্টর চলাচলের কারনে রাস্তাগুলো চরম ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।বদলগাছী উপজেলার প্রায় এলজিইডির গ্রামীণ রাস্তা গুলো খানা-খন্দে ভরপুর সেদিকে প্রশাসন কোন নজর না দেওয়ায় মেরামতের কিছু দিন পরই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বেপরোয়া ভাবে এই যানবাহনের কবলে পড়ে মাঝে মধেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

আর সেখান থেকে অনেকে মুত্যু বরণ ও পঙ্গুত্ব হচ্ছে।এছাড়া বিভিন্ন গ্রামের জনসাধারণের চলাচলের জন্য উপজেলা সদরের সাথে যোগাযোগের পাকারাস্তা গুলোর একই অবস্থা। এলজিইডির গ্রামীণ রাস্তাগুলো সরকারী ভাবে ধারণ ক্ষমতা ১৫টনের বেশী বোঝাই পরিবহন করা নিষেধ থাকলেও কেউ তা মানছে না। উপজেলার মথুরাপুর ইউপির চাঁপাইনগর মৌজায় অবস্থিত মুন ব্রিকস (ইট ভাটা) কোমারপর, তেজাপাড়া, সহ উপজেলার বিভিন্ন এলজিইডির রাস্তার উপর দিয়ে সব সময় ট্রাক্টর দিয়ে মাটি ও ইট পরিবহন করছে। এতে জন সাধারনের চলাচলের ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এ ঝুকিপূর্ণ রাস্তাটি দিয়ে প্রতিদিন কিছু সংখ্যক শিশু শিক্ষার্থী, সাইকেল, মোটরসাইকেল ও ভ্যানসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করতে হয়। মুন ব্রিকসের মালিক বাচ্চু বলেন, যদিও সরকারী ভাবে নিষেধ আছে তারপরও করার কিছু নেই আমাদেরকেও তো চলতে হবে।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ কানিজ ফারহানা বলেন, ধুলাবালিযুক্ত রাস্তায় চলাচলের দ্বারা শিশুরা নিউমোনিয়া রোগে আক্রান্ত হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও এই ধুলাবালি নাশিকা দিয়ে প্রবেশ করায় জনসাধারণের শ^াসকষ্ট রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবিষয়ে বদলগাছী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মোখলেছুর রহমান বলেন সরকারী নিয়ম অনুযায় রাস্তা গুলোতে ১৫টন এর বেশী লোড দেওয়া নিশেদ থাকলেও কেউ তা মানছেনা জন্যয় উপজেলা বিভিন্ন স্থানে রাস্তা গুলোর অবস্থা খারাপ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category