বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি,শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্যকে বুলি করে ২৯অক্টোবর সকাল ১০টায় থানা চত্তর থেকে একটি বর্ণঢ্য র্যালী বেড় হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষন করে থানায় এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বদলগাছী থানার অফিসার ইনর্চাজ আতিয়ার রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগীগের সভাপতি আবু খালেদ বুলু। যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোসা,আতিয়া ইয়াসমিন,সাবেক মুক্তিযোদ্দা কমান্ডার জবির উদ্দীন,থানার ওসি তদন্ত আবু রায়হান হোসেন,কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমূখ বক্তব্য রাখের। এসময় রাজনৈতিক,ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।