ফজলে মওলা বদলগাছী নওগাঁ,প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার ২নং মথুরাপুর ইউপিতে দুস্তদের চাল ভাগাভাগি নিয়ে মারপিট ও সিসি ক্যামেরা, অফিস কক্ষের আসবাব পত্র ভাংচুর এর ঘটনা ঘটেছে। ২ এপ্রিল মথুরা পুর ইউপিতে চেয়ারম্যান মাসুদ রানা ঈদ উপলক্ষে দুস্তদের মাঝে ১০ কেজী করে চাল বিতরন করছিলেন। বিতরনের কোন এক পর্যায়ে বর্তমান এমপি সমর্থক কয়েক জন কর্মী ৪০% চাল দাবী করে বসেন।
চেয়ারম্যান মাসুদ রানা এবিষয়ে দ্বিমত পোষণ করায় আওয়ামী লীগের কর্মীররা মারপিট,ধস্তাধস্তি ও ভাংচুর এর ঘটনা ঘটিয়েছে। আওয়ামী লীগের কর্মীরা হলেন বেলাল,তৌফিক হোসেন পলাশ, অসীম, সাজু ও মেম্বার আনিছুর সহ ৫০/৬০ জন। মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা এবিষয়ে বলেন দুস্তদের চাল ভাগাভাগি নিয়ে অসন্মতি জানানো হলে এই মার পিট ও ভাংচুর এর ঘটনা ঘটিয়েছে তারা।
এতে মাসুদ রানা ও মেম্বার আনিছুর রহমান আহত হয়ে বদলগাছী হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন।চেয়ারম্যান আরো বলেন কাউন্সিল থেকে সব চাল বিতরনের নিয়ম আছে। এবিষয়ে উপস্থিত সাধারন মানুষ বলেছেন চেয়ারম্যান ও আওয়ামী লীগ করেন। দিনের বেলা প্রকাশ্যে লীগের কর্মীরা সন্ত্রাসী কর্মকান্ড করতে পারেন না।আমরা এর উপযুক্ত বিচার চাই।