• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বদলগাছীতে প্রমিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ২৫৩ Time View
প্রকাশঃ রবিবার, ২ অক্টোবর, ২০২২

বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে প্রমিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফুটবল খেলার প্রতি ছেলেদের পাশাপাশি দেশের প্রমিলাদের আগ্রহী করার লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় এই প্রমিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছে জেলা ক্রীড়া অফিস। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় নওগাঁ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় শনিবার বিকেলে বদলগাছী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার চ’ড়ান্ত খেলায় বদলগাছী খেলোয়াড় কল্যাণ সমিতি প্রমিলা ফুটবল একাদশ ১-০ গোলে জিয়ল প্রমিলা আদিবাসী ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আলপনা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম সামান পিন্টু প্রমুখ। এসময় অতিথিরা বলেন একজন মেধাবী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাইলে অবশ্যই নিয়মিত খেলাধুলা চর্চার কোন বিকল্প নেই। আজ আমাদের দেশের মেয়েরা ফুটবল খেলে সারা বিশ্বের কাছে বাংলাকে নতুন করে তুলে ধরতে সক্ষম হয়েছে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাকে আরেকটি গুরুত্বপূর্ন বিষয় হিসেবে ধরে নিয়ে নিয়মিত চর্চা অব্যাহত রাখতে হবে। তবেই একজন মেধাবী মানুষ হিসেবে নিজেকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category