বদলগাছী(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মটর সাইকেল চালানোকে কেন্দ্র করে মারপিটের ঘটনার থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলা গোবরচাপা হাট বাজারে ঘটনাটি ঘটে। অভিযোগ সুত্রে জানা যায় বদলগাছী থেকে মুনিরুল হাসান সহ কয়েক জন বন্ধু মিলে মোটর সাইকেল যোগে পাহাড়পুর যাওয়ার পথে উক্ত বাজারে ঘটনা ঘটে।দুর্গাপুর গ্রামের টিপু হোসেন ছেলে তামাত হোসেন(২০)একই গ্রামের সোহেলের ছেলে নাইম হোসেন(২০) এর সংগে কথা কাটাকাটির একপর্যায়ে মারপিট শুরু হয়। এতে মুনিরুলের বন্ধু সুজুন,জুয়েল, মহন,নাইদ আহত হয়। তারা বদলগাছী হাসপাতালে চিকিৎসা নিয়ে মুনিরুল হাসান পাপ্পু বাদী হয়ে তামাল ও নাইমকে অভিযুক্ত করে বদলগাছী থানায় অভিযোগ করে। এব্যপারে ওসি আতিয়ার রহমান বলেন থানায় একটি অভিযোগ হয়েছে তদন্ত করে ব্যবস্তা নেওয়া হবে।