• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বদলগাছীতে সড়ক র্নিমাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ।

দিনকাল বিডি / ১৪৬ Time View
প্রকাশঃ বুধবার, ৩ মে, ২০২৩

,বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে সড়ক র্নিমান কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। বদলগাছী উজেলা প্রকৌশলী অফিস সুত্রে জানা যায় ২০২২-২৩ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ থেকে উপজেলার বালুভরা ইউপির শশীরমোড় হতে চকগোপাল বাঁধ পযন্ত ২হাজার ৬৫০মিটার সড়ক র্নিমাণ কাজ হচ্ছে।

যার বরাদ্দ ধরা হয়েছে এক কোটি ৫৫লাখ ২১হাজার ৬৫১টাকা। এলাকাবাসী বলেন কাজের শুরুথেকেই ব্যাপক অনিয়ম করে যাচ্ছে ঠিকাদার। এবিষয়ে একাধীকবার উপজেলা প্রকৌশলীর কাছে অভিযোগ দেওয়ার পরও তেমন কোন কাজ হয়নি। আগে থেকে শ্রমিকদের কাজ ঢিলাঢালা ভাবে কাজের গতি থাকলেও ঈদের ছুটির মধ্যে তড়িঘড়ি ভাবে কাজ এগিয়ে নিয়েছে ঠিকাদার কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন।

উপজেলা প্রকৌশলী অফিসের কোন রকম তদারকি ছাড়াই রহস জনক ভাবে ছুটির মধ্যে দ্রত ভাবে কাজ শেষ এগিয়ে নেওয়া হয়েছে। সড়কটি কাজের শুরুথেকেই অধিকাংশই ৩নং ইটের খোয়াদিয়ে কার্পোটিং এর কাজ করা হচ্ছে। রাস্তার দুই পাশের এজিং এ দুই নং ও পুরাতুন ইট দেওয়া হয়েছে। সরেজমিনে জানা যায় ইতিপূর্বে রাস্তার কাজের অনিয়মের কারণে উপজেলা প্রকৌশলীকে অভিযোগ করলে কিছু ৩ নং ইট সরে দেয় কিন্ত আবারও ঐসব ইট দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

আরচা গ্রামের আব্দুল মজিদ,আইনুল মজিবর রহমান বলেন আমরা বাধাঁদিয়েছিলাম ঠিকাদার এসে আমাদের মোড়ে কিছু ভাল ইটদিয়েছে। পালশা গ্রামের ব্যবসায়ী বেলায়েত হোসেন বলেন অতি নি¤œমানের খোয়াদিয়ে কাজ করায় আমরা বাধাঁদেওয়ায় কিছু সরেনিয়েছে। রাস্তা র্নিমানের ঠিকাদার বদলগাছীর কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন সাংবাদিকদের বলেন ঐ রাস্তার কাজ শুরুথেকেই অভিযোগ রয়েছে।সর্বখনিক উপজেলা প্রকৌশলী তদারিকী করছে।

গত ৩ মে বেলা ১১টায় সরেজমিনে গিয়ে প্রকৌশলী অফিসের কাউকে পাওয়া যায়নি।এবিষয়ে বদলগাছী উপজেলা(এলজিডি)প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান বলেন তিন নম্বর ইট দিয়ে প্রথমে শুরু করেছিল পরে কাজ বন্ধ করা হয়েছে। এখন কাজ ভাল হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category