ফজলে মওলা বদলগাছী নওগাঁ,প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে উচ্চ বিদ্যালয় মাঠে ১০ বৎসর যাবৎ হাট বাজার, শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্বীকার করলেন প্রধান শিক্ষকেরা।
আমরা দেখে আসছি প্রতিটি স্কুলের মাঠ থাকতো সবুজ সিপ সিপে ঘাসে ভরা। স্বাভাবিক স্বাচ্ছন্দ পরিবেশে ছেলে মেয়েরা শারীরিক কসরত ও মুক্ত ভাবে খেলা ধুলা করা চক্ষে পড়ত। এখন তা বিলুপ্ত হয়ে হাট বাজারে পরিনত হয়েছে। বদলগাছী উপজেলার ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়, গোবর চাঁপা উচ্চ বিদ্যালয় ও বদলগাছী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়মিত ১০ বৎসর যাবৎ হাট বাজার বসে।প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য স্কুলকে বাহিরের প্রভাব থেকে স্কুলের স্বাভাবিক স্বাচ্ছন্দ পরিবেশ বজায় রাখা।
ভান্ডারপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের মাঠের পরিবেশ এত জঘন্ন তা সাধারন জনগন মেনে নিতে পারছেন না। সেখানে অমূল্য তার হালের মজবুত গরু দিয়ে মাটি সমান করার ভিডিও চিত্র দেখা যায়। এবিষয়ে ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন সহ অন্যান্ন প্রধান শিক্ষক বলেন, হাট বাজার বসানোর সুবাদে আমরা হাট থেকে কোন টাকা পাই না। উপর মহলে বহু দেন দরবার করেও কোন সুরাহা পাওয়া যায় নি। স্কুলের মাঠ স্কুলের নিজস্ব সম্পদ, ছেলেদের লেখা পড়ার পরিবেশ নষ্ট করার অধিকার করো থাকা উচিৎ নয়। এবিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহাগ এর সাথে ফোনে কথা বলার চেষ্টা করা হলে ওনার সাথে কথা বলা যায়নি।