• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বদলগাছীতে ৪টি বিদ্যালয় মাঠে হাট বাজার শিক্ষার্থীদের চরম দুর্ভোগ।

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ রবিবার, ৭ জুলাই, ২০২৪

ফজলে মওলা , বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে ৪টি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠ দখল করে দীর্ঘদিন যাবৎ হাট বসায় শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে। কয়েক জন সাবেক শিক্ষকের সংগে কথা বল্লে তারা বলেন আমাদের চাকুরির সময় দেখেছি প্রতিটি স্কুলের মাঠ থাকতো সবুজ সিপ সিপে ঘাসে ভরা। স্বাভাবিক স্বাচ্ছন্দ পরিবেশে ছেলে মেয়েরা শারীরিক কসরত ও মুক্ত ভাবে খেলা ধুলা করত। এখন তা বিলুপ্ত হয়ে হাট বাজারে পরিনত হয়েছে নেই কোন খেলার মাঠ। বদলগাছী উপজেলা সদর অবস্থিত সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে দীর্ঘদিন ধরে হাঠ বাজার বসায় ছেলে শিক্ষার্থী থেকে বেশী সমস্যায় পড়ে মেয়ে শিক্ষার্থীরা। ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়,গোবর চাঁপা হাট উচ্চ বিদ্যালয় ও কোলা হাট উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘদিন যাবৎ হাট বাজার বসে।প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য তার প্রতিষ্ঠান পরিবেশ পূর্ণ ও পরিস্কার রাখার কিন্তু রহস্য জনক ভাবে স্বাভাবিক স্বাচ্ছন্দ পরিবেশ বজায় রাখতে পারছেন না।

সরেজমিনে ভান্ডারপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের মাঠের পরিবেশ এত খারাপ যার কারণে হাটের দিন অনেক শিক্ষার্থী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। দীর্ঘদিন স্কুল মাঠে কাদা পানিতে সমস্যা অন্য দিকে হাট বারের দিন হাটুরিদের চাপে তাদের শিক্ষার্থীদের কষ্ট কর হয়ে পড়েছে। সাধারন জনগন মেনে নিতে পারছেন না। এবিষয়ে ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন বলেন, হাট বাজার বসানোর সুবাদে আমরা হাট থেকে কোন টাকা পাই না। উপজেলা সদরে অবস্থিত সরকারি মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মোজাফফর হোসেন (উকিল) বলেন এবিষয়ে মানব বন্ধন সহ উপর মহলে বহু দেন দরবার করেও কোন সুরাহা পাওয়া যায়নি। স্কুলের নিজস্ব সম্পদ, ছেলেদের লেখা পড়ার পরিবেশ নষ্ট করার অধিকারে করো করা উচিৎ নয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন আমি এখানে আসার পড় থেকে দেখছি কয়েকটি স্কুলে এই অবস্থা। হাট বসানোর কারণে শিক্ষার্থীদের চলাচল ও খেলাধুলার কঠিন সমস্যা সৃষ্টি হয়েছে। বিষয়টি ডিও স্যারকে বলা হয়েছে। এবিষয়ে বদলগাছী উপজেলা দায়িত্বপাপ্ত নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহাগ এর যোগাযোগ করলে তিনি বলেন উর্ধত্বন কৃর্তিপক্ষের সাতে আলাপ করে ব্যবস্তা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category