• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বর্নাঢ্য আয়োজনে শতবর্ষী যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দিনকাল বিডি / ১৪৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ঝিমি মন্ডলের সভাপতিত্বে অণুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ মুখার্জী প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রথমে অতিথিগণ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দিপনা ছিল। একে অপরের কুশল বিনিময়সহ নানা কর্মসূচি পাল করেছেন তারা। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীদের আগমন এসব অণুষ্ঠানকে নতুন মাত্রা দিয়েছে। ১৯২৩ সালের এই দিনে বাগেরহাট শহরের দশানী নামক স্থানে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
অধ্যক্ষ ঝিমি মন্ডল বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের বয়স একশ বছর এটা ভাবতেই ভাল লাগে। কত হাজার অথবা লাখ শিক্ষার্থী এখানে পড়াশুনা করেছে। এখনও করছে। ভবিষ্যতেও অগনিত শিক্ষার্থী এখানে লেখা পড়া করবেন। তাই প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনটিকে স্মরনীয় করে রাখতে আমরা আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেছি। এতে শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরা খুবই খূশি হয়েছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category