• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বশেফমুবিপ্রবিতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ শনিবার, ৫ আগস্ট, ২০২৩

জিল্লুর রহমান রতন, জামালপুর :

জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, আধুনিক ক্রীড়া জগতের অন্যতম পথিকৃৎ, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (০৫ আগস্ট) সকালে ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

শহিদ শেখ কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান বলেন, শেখ কামাল ছিলেন একজন সৃজনশীল উদ্যমী প্রাণবন্ত ও রাজনীতি সচেতন তরুণ; যিনি মুক্তিযুদ্ধে অস্ত্র ধরেছেন আবার যুদ্ধ পরবর্তী সময়ে একজন সংগঠক হিসেবে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করেছেন। একই সঙ্গে সামাজিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করেছেন তিনি।

কর্মসূচি অনুযায়ী, দুপুরে বিশ্ববিদ্যালয়ের মির্জা আজম হলের মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ তাঁর পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, মির্জা আজম হল ও নূরুন্নাহার বেগম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট, শিক্ষকবৃন্দ, অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, কর্মচারী পরিষদ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category