• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ কর্তৃক আটক।।

দিনকাল বিডি ২৪ / ২৯৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মোঃ আশরাফুল আলম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি,

বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ কর্তৃক আটক এবং পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি কর্তৃক গ্রহণ পূর্বক থানায় হস্তান্তর করণ।
১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১০৩০ হতে ১১৩০ ঘটিকা পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রসুলপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৯৯/১-এস এর নিকট ভারতের অভ্যন্তরে রসুলপুর শেখপাড়া (জিআর-৮২৫০৯৭, এমএস-৭৮সি/১৪) নামক স্থানে ৫৭ ব্যাটালিয়ন বিএসএফ এর মাধবপুর কোম্পানী কমান্ডারের আহবানে আমড়া কোম্পানী কমান্ডারের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বর্ণিত পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক আটককৃত বাংলাদেশী নাগরিক আর্চনা সুরিন (২৭), পিতা-জোসেফ সুরিন, গ্রাম-রাজবাড়ি, ডাকঘর-রাজবাড়ি, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুর এর জাতীয় পরিচয়পত্র যাচাই বাছাই করতঃ বাংলাদেশী নাগরিক হিসেবে পরিচয় নিশ্চিত হওয়ায় তাকে বিএসএফ এর নিকট হতে গ্রহণ করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিককে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ঢাকায় গার্মেন্টসে চাকুরীরত ছিল। চাকুরীরত অবস্থায় ভারতীয় নাগরিক দিপংকর এর সাথে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাকে বিয়ে করার আশ্বাস দিলে সে ভারতীয় নাগরিক রানা এর মাধ্যমে গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতঃ দিপংকর এর বাড়িতে গমন করে। পরবর্তীতে দিপংকর এর পিতা-মাতা তাদের বিবাহ দিতে অস্বীকার করে এবং ভারতের পতিরাম থানার পুলিশকে অবগত করে। এ প্রেক্ষিতে পতিরাম থানার পুলিশ কর্তৃক তাকে গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে বিএসএফ কর্তৃক তাকে পতিরাম থানা হতে গ্রহণ করতঃ অদ্য ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তার জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করতঃ বাংলাদেশী নাগরিক নিশ্চিত হয়ে বিজিবি’র নিকট হস্তান্তর করা হয়। বিএসএফ কর্তৃক আটককৃত বাংলাদেশী নাগরিককে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category