• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) মদন উপ-শাখার কমিটি গঠিত

দিনকাল বিডি ২৪ / ৭৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নেত্রকোনা প্রতিনিধি:

সরকার স্বীকৃত ঔষধ ব্যবসায়ীদের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস)-এর মদন উপজেলা উপ-শাখার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বিসিডিএস নেত্রকোনা জেলা শাখার সভাপতি আব্দুর রউফ এবং সিনিয়র সহ-সভাপতি মো. কাইয়ুম খান (উত্থান) স্বাক্ষরিত সংগঠনের প্যাডে ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রোকনুজ্জামান খান এবং সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন আব্দুল লতিফ মুতাহার। সহ-সভাপতি হয়েছেন আবু সায়েম ও সাব্বির আহমেদ।

কমিটির অন্য সদস্যরা হলেন—
মো. জহিরুল ইসলাম চৌধুরী, সাধন চন্দ্র রায়, মো. লুৎফর রহমান, টুটুল পাল, সম্পদ কুমার রায়, নুরুল হুদা নুরু, ইয়াহিয়া মির্জা চৌধুরী, মো. আল আমিন, কৃষ্ণ সরকার, রনি পাল, রঞ্জন চক্রবর্তী, মো. সারোয়ার জাহান ও মাহবুবুল আলম টিটু।

নবনির্বাচিত সভাপতি মো. রোকনুজ্জামান খান বলেন, “ঔষধ ব্যবসায়ী ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় আমরা সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব। একটি সুন্দর ও সক্রিয় কমিটি উপহার দেওয়ার জন্য জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার অঙ্গীকার করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category