মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী বাউফলের উত্তর দাসপাড়া দাখিল মাদ্রাসা ও পশ্চিম কালিশুরী বালিকা দাখিল মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় কেউ পাশ করেনি। এছাড়া কারখানা সিনিয়র আলিম মাদ্রাসা থেকে মাত্র ১ জন দাখিল পরীক্ষায় পাশ করেছে।
এদিকে চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে। পরীক্ষায় অসুদপায় অবলম্বন করতে না পারায় জিপিএ ৫ ও পাশের হার কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, যেসব প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।