• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাউফলে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে স্ত্রীর স্বীকৃতির দাবীতে প্রেমিকের বাড়িতে মীম নামের এক তরুণী অনশন শুরু করেছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার কালাইয়া ৩নং ওয়ার্ডের ছুমির উদ্দিন হাওলাদার বাড়িতে অনশন শুরু করেন ওই তরুনী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৪ বছর ধরে ছুমির উদ্দিন হাওলাদার বাড়ির জসিম হাওলাদারের ছেলে শাহীনের সঙ্গে পাশ্ববর্তী গ্রামের বাবুল বেপারীর মেয়ে মীমের প্রেমের সম্পর্ক চলছে। বিয়ের আশ্বাস দিয়ে শাহীন তার প্রেমিকার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে প্রেমিকা মীম অন্তঃস্বত্তা হয়ে পড়েন। ৪মাস আগে সামাজিক লাজলজ্জার ভয় দেখিয়ে এবং দ্রুত বিয়ের আশ্বাস দিয়ে বাউফল পৌর শহরে নিয়ে মীমের গর্ভে থাকা ভ্রুণ নষ্ট করে শাহীন। এরপর থেকে শাহীন দুরত্ব বজায় রাখায় মীমের সন্দেহ তৈরি হয়। এক পর্যায়ে শাহীন জানায় এই মুহুর্তে তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। এ কথা জানার পর মীমের মাথায় আকাশ ভেঙে পড়ে। বৃহস্পতিবার মীম তার প্রেমিকা শাহীনের বাড়ি গিয়ে অনশন শুরু করে।

এ সময় মীম সাংবাদিকদের বলেন, আমার সম্ভ্রম ফেরৎ চাই নতুবা শাহীনের স্ত্রী হতে চাই। কোনোটাই না হলে আত্মহত্যা করবো। মীম তার প্রেমিকের বাড়িতে আসার পরই পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় শাহীন। এ কারনে শাহীনের বক্তব্য জানা যায়নি।

তবে শাহীনের মা শাহনাজ বেগম বলেন, আজ সকালে আমার বাড়িতে এসেছে মেয়েটি (মীম)। ঘটনার কিছুই আমার জানা নেই। ছেলে (শাহীন) বাড়িতে আসলে তার মুখে সব জেনে ব্যবস্থা নেয়া হবে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category