বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ
মহান বিজয় দিবসে পটুয়াখালীর বাউফল উপজেলা চত্বরে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি বিমর্ন শ্রদ্ধা জানিয়েছেন পটুয়াখালী-২(বাউফল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সাবেক এই এমপির পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসভবনের সামনে থেকে একটি র্যালি নিয়ে উপজেলা চত্বরে এসে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বাউফল পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান হাওলাদার, বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান জনাব তসলিম তালুকদার, বাউফল উপজেলা বিএনপির সদস্য সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, সাবেক এমপির পুত্র রাইয়ান আকাশ , পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল্লাহ আল ফাহাদসহ পৌর বিএনপি ও উপজেলা বিএনপির শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।এরপরে জামায়েতের মনোনীত প্রার্থী ড.শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বাউফল উপজেলা চত্বর থেকে একটি বিজয় র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাগুজিরপুল এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিটিতে কয়েকশত নেতা-কর্মী অংশ নেন। এর আগে সকাল ৮ টায় স্বধীনতা স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহম্মেদ ও পুলিশ প্রশাসনের পক্ষে থানা ভারপ্রাপ্ত কর্মকর্ত মো. ছিদ্দিকুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে উপজেলা গন অধিাকার পষিদের পক্ষে মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।