মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখারীর বাউফল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার (০১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় ।সভায় রোগীদের সঠিকভাবে সেবা প্রধানসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় সস্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ এমপির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান,উপজেলা নিবার্হী অফিসার মোঃ বশির গাজী, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত ) মোঃ আনিছুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ প্রশান্ত কুমার সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কামন্ডার সামসুল আলম মিয়া, সাংবাদিক আরেফিন সহিদ , সাংবাদিক ও বৃন্দ।