• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগাতিপাড়ায় কৃষি উপকরণ, সেলাই মেশিন ও চেক বিতরণ

দিনকাল বিডি / ১৬৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ মার্চ, ২০২৩

আনিসুর(নাটোর) প্রতিনিধি,
নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ, মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং অসুস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা প্রেসক্লাব’র সভাপতি মাহাতাব উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়।
জানা গেছে, ২০২২-২৩ অর্থ বছরে খরিজ-১ মৌসুমে আউশ ধান ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষে ১২শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১ কেজি করে পাট বীজ ও ১০০ জন কৃষকদের মাঝে ২০ কেজি সার এবং ৫ কেজি আউশ ধান বিতরণ করা হয়। পরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১৫ জন অসুস্থ ব্যক্তিদের মাঝে ৬ লাখ ৮০ হাজার টাকার অর্থ সহায়তার চেক এবং মহিলা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে ১৭ জন দুঃস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category