• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাগাতিপাড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও সংবর্ধনা প্রদান

দিনকাল বিডি / ১২১ Time View
প্রকাশঃ রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সংস্থার কেন্দ্রেীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব ও দৈনিক এই নাটোর’র সম্পাদক বিশিষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট আরিফুল ইসলাম তপু’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (১২ ফেব্রæয়ারি) সকালে উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে কেক কর্তন ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট ড. আবু সালেহ মুহাম্মদ তোহা। উপজেলা শাখার সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সোহেল রানা তুহিনের পরিচালনায় ও যুগ্ন সাধারণ সম্পাদক এম খাদেমুল ইসলাম’র স্বাগত বক্তব্যে প্রধান অতিথি ছিলেন, বাগাতিপাড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ এ.কে.এম শরিফুল ইসলাম লেলিন। মূখ্য আলোচক ছিলেন, বেটারমেন্ট বাংলাদেশ লি.’র চেয়ারম্যান ড. মো. আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউয়েট বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর রহমান সজ্জাদ ও পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম। সাংবাদিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহবান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category