• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার দশক পর স্থাপন করা হলো ডেন্টাল মেশিন

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম, বাগাতিপাড়া (নাটোর) উপজেলা প্রতিনিধি:

‘বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর ৪০বছরেও নেই ডেন্টাল মেশিন ’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের ১ মাস পরেই স্থাপন করা হয়েছে নতুন ডেন্টাল মেশিন। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেশিনটি স্থাপন করা হয়। সূত্রে জানা যায়, ১৯৮৫ সালে ৩১ শয্যা নিয়ে হাসপাতালটি যাত্রা শুরু করে। এরপর ২০২২ সালের আগস্টে হাসপাতালটির নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে ৫০ শয্যায় উন্নীতকরণ করা হয়। তবুও ডেন্টাল মেশিন বরাদ্দ পায়নি এই হাসপাতালটি। প্রতিষ্ঠার চার দশক পর গত ৩০ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। অতঃপর গত ১৬ ফেব্রুয়ারিতে একটি ডেন্টাল মেশিন বরাদ্দ পায় এই স্বাস্থ্য কমপ্লেক্স। গত বৃহস্পতিবার মেশিনটি হাসপাতালের ডেন্টাল ইউনিটে স্থাপন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক। জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category