• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

বাগেরহাটের চিতলমারীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১১৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি ।।

ধর্ম যার যার রাষ্ট্র সবার প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলার খাসেরহাট বাজারে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে খাসেরহাট বাজারের সার্বজনীন দূর্গা মন্দিরে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম । এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট ১ আসনের সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওহিদুজ্জামান দীপু, জেলা বিএনপি সদস্য কামরুল ইসলাম গোরা, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা বলাই চাঁদ বিশ্বাসসহ জেলা উপজেলা ও স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন ।

বক্তারা দেশের সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়ানোর আহ্বান জানান। আগামী দিনে সনাতনী সম্প্রদায়ের মানুষের কোন প্রকার ক্ষতি করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন বিএনপির নেতাকর্মীরা। #

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category